কুষ্টিয়ার পাটিকাবাড়ীতে নৌকার পক্ষে নির্বাচনী উঠান বৈঠক সফল করতে প্রস্তুতি সমাবেশ

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮, ৭:৩৩ পূর্বাহ্ন

এ.কে আজাদ সানি, কুষ্টটিয়া।।
কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নে নৌকার পক্ষে একাদশ সংসদ নির্বাচনী উঠান বৈঠক সফল করতে সোমবার বিকেল থেকে রাত-অবদি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের পাড়া-মহল্লায় প্রস্তুতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ৷

জানা যায়, মঙ্গলবার দুপুরে পাটিকাবাড়ী ইউনিয়নের নান্দিয়া-হারুরিয়া ও পাটিকাবাড়ী বাজারে কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা’র আগমন ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, কুষ্টিয়া উন্নয়নের রুপকার জননেতা মাহবুব উল আলম হানিফ এমপি’র পক্ষে একাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রচারনা বাড়াতে ও শেখ হাসিনার উন্নয়ন চিত্র তুলে ধরতে উঠান বৈঠক অনুষ্ঠিত হবে ৷

উক্ত উঠান বৈঠককে সাফল্যমন্ডিত করতে পাটিকাবাড়ী ইউপি’র জননন্দিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সফর উদ্দিনের নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ড ও পাড়া মহল্লায় প্রস্তুতি সমাবেশে উপস্থিত ছিলেন, পাটিকাবাড়ী আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, আওয়ামীলীগ নেতা নাসির উদ্দিন, সৌদি প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক আব্দুল মোমিন, আওয়ামীলীগ নেতা শরিফুল ইসলাম লিটন, শওকত মন্ডল, আবু সাঈদ, বাবু মন্ডল, শেখ আজিজুল প্রমূখ ৷

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ