কুষ্টিয়ার গোস্বামী দূর্গাপুরে সদর উপজেলা যুবলীগের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১৮, ১০:০৮ অপরাহ্ন

এ.কে আজাদ সানি, কুষ্টিয়া ।।

কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগের নেতৃত্বে গোস্বামী দূর্গাপুর ইউনিয়নের নাটানা-করিমপুর গ্রামে আসন্ন একাদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে নৌকার পক্ষে ব্যাপক গণসংযোগ শেষে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে ৷

গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সদস্য জামাল উদ্দিনের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী যুগ্ম-সাধারণ সম্পাদক, জনপ্রিয় সাবেক ছাত্র নেতা ও বিশিষ্ট সমাজ সেবক লাল্টু রহমান ৷

প্রধান অতিথির বক্তব্যকালে লাল্টু রহমান বলেন, যুব সমাজের উপর ভর করে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, মহান স্বাধীনতা যুদ্ধের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহান মুক্তিযোদ্ধার মধ্যদিয়ে বাংলাদেশ কে স্বাধীন করেছে । এছাড়াও বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, আওয়ামীলীগের সভানেত্রী, জননেত্রী শেখ হাসিনা আজকের যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদের কর্মস্পৃহার উপর ভরসা রেখে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করে দেশকে উন্নয়নের মহাসড়কে ধাবিত করেছে। তাই যুবলীগকে আরও সুসংগঠিত করতে হলে মিলেমিশে সবাইকে সার্বক্ষনিক মাঠে নেমে সাংগঠনিক কাজ করতে হবে ৷

লাল্টু রহমান আরও বলেন, শেখ হাসিনার মাধ্যমে ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক, কুষ্টিয়া উন্নয়নের রুপকার জননেতা মাহবুব উল আলম হানিফ এমপি’র সহযোগীতায় কুষ্টিয়ার ব্যাপক উন্নয়নসহ দেশ থেকে আজ চুরি, ডাকাতী, চাঁদাবাজী ও সন্ত্রাস দূর হয়েছে, তার ফলে আপনারা নিশ্চিন্তে বাড়ীতে ঘুমাতে পারছেন, নির্দিধায় রাতে-দিনে পথ চলতে পারছেন ৷ তাই শেখ হাসিনার নৌকা প্রতিকে ভোট দানের মাধ্যমে আওয়ামীলীগ সরকারকে পুনরায় ক্ষমতায় এনে আমাদের জন্মভূমি বাংলাদেশকে উন্নয়নশীল দেশ ও কুষ্টিয়ার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে ৷

পথসভা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সদর উপজেলা আওয়ামী যুবলীগ নেতা আনোয়ারুল হক বাচ্চু, গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক খন্দঃ মাসুদুর রহমান, মনোহরদিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান জিল্লু ৷

এ সময় উপস্থিত ছিলেন, গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন যুবলীগ নেতা নজরুল ইসলাম মধু, আমিরুল মন্ডল, আইনউদ্দিন মন্ডল, বাহার মন্ডল, মুসা মেম্বর, আসাদুল, সোহাগ, জহুরুল, জোহাদ, নীলচান, আঃ মান্নান, আলিম, শামসুল, বিপুল, রাশিদুল, মন্টু, সমসের, খবির, ছাব্দার হোসেন, মুক্তার, লিটন, ইমাদুল, সোহেল, মশিউর, ছকিরদ্দিন, ইসরাফুল, কামাল, তোফাজ্জেল, হামিদুল, তরিকুল, আলতাফ, এনামুল, ইছা হকসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ৷

অনুষ্ঠানটি পরিচালনা করেন, সদর উপজেলা আওয়ামী যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম ৷

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ