এ.কে আজাদ সানি, কুষ্টিয়া।।
কু্ষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের ৪ নং আড়পাড়া ও ২নং দক্ষিণ মাগুরা ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে নির্বাচনী আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে ৷
মঙ্গলবার দুপুরে আড়পাড়া ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লুকমান বিশ্বাসের সভাপতিত্বে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷
আড়পাড়া অনুষ্ঠান শেষে বিকেলে দক্ষিন মাগুরা ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আয়য়ুব আলীর সভাপতিত্বে নির্বাচনী আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয় ৷
উভয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা ৷
তিনি তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে কুষ্টিয়ার ব্যাপক উন্নয়নমুলক কাজ করেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক জননেতা মাহবুব উল-আলম হানিফ এমপি । কুষ্টিয়ার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় তাকে নির্বাচিত করতে হবে ।
গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান দবির উদ্দিন বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক, পাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইদুর রহমান বিশ্বাস, পাটিকাবাড়ী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সফর উদ্দিন ৷
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইবি থানার অফিসার ইনচার্জ রতন শেখ, পাটিকাবাড়ী ক্যাম্প ইনচার্জ এএসআই আনারুল হক, এএসআই আবুল কালাম আজাদ, কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক লাল্টু রহমান, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাদ আহমেদ, যুগ্ম-সাধারন সম্পাদক এইচ আই সুইট, গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান ঝেন্টু, পাটিকাবাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, উপজেলা স্বেচ্ছা সেবকলীগ নেতা জহুরুল ইসলাম ৷
এ সময় গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক ইয়াহিয়া খান, ৪নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আঃ বারী মেম্বর, নির্বাচনী কমিটির আহবায়ক পান্না হোসেন, ২ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক শ্রী শশী ভূষন অধিকারী, ১নং ওয়ার্ড সদস্য মারিফুল হক, গোস্বামী দূর্গাপুর আ’লীগ নেতা আরজু আহমেদ, ইউনিয়ন যুবলীগের আহবায়ক শরিফুল ইসলাম, যুগ্ম-আহবায়ক আলীউল আজিম (ছোট লাল্টু), আ’লীগ নেতা কায়েম আলী মন্ডল, মিরাজুল ইসলাম সহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন ৷
You must be logged in to post a comment.