এ.কে আজাদ সানি, কুষ্টিয়া।।
যুব সমাজের উপর নির্ভর করে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, মহান স্বাধীনতা যুদ্ধের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহান মুক্তিযোদ্ধার মধ্যদিয়ে বাংলাদেশ কে স্বাধীন করেছে। এছাড়াও বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, আওয়ামীলীগের সভানেত্রী, জননেত্রী শেখ হাসিনা আজকের যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদের উপর ভর করে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করে দেশকে উন্নয়নের মহাসড়কে ধাবিত করেছে। তাই যুবলীগকে আরও সুসংগঠিত করতে হলে মিলেমিশে সবাইকে সার্বক্ষনিক মাঠে নেমে সাংগঠনিক কাজ করতে হবে ৷ কু্ষ্টিয়া সদর উপজেলা ইবি থানাধীন গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের পক্ষ থেকে নির্বাচনী আলোচনা সভা ও আড়পাড়া, দিঘা-বামনগ্রাম ২নং ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আতাউর রহমান আতা উপরোক্ত কথা বলেন।
গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন আদর্শবান মহান নেতা, বঙ্গবন্ধুর স্বপ্ন পুরনে দিনরাত পরিশ্রম করে দেশের জন্য কাজ করছেন বঙ্গকণ্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, বাবার স্বপ্ন পুরনে অবিরাম কাজ করে চলেছেন, অসহায় দারিদ্রদের পাশে দাড়িয়েছে, কোন মানুষ যেনো না খেয়ে থাকে সে লক্ষে ভাতা সুবিধা দিয়েছেন, যাদের জমি আছে ঘর নেই এমনকি যাদের থাকার জায়গা নেই তাদের জন্য বাস স্থানের ব্যবস্থা করেছেন। শেখ হাসিনা সরকারের মাধ্যমে কুষ্টিয়ার ব্যাপক উন্নয়নমুলক কাজ করেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মাহবুব উল-আলম হানিফ এমপি। এমপি হানিফ সদর উপজেলার প্রতিটি এলাকার সুবিধা বঞ্চিত মানুষকে বিভিন্ন ভাবে সুবিধা দিয়েছে, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা সহ সকল প্রকার সুবিধা প্রদান করেছেন, এলাকার রাস্তা ঘাট কালভার্ট সহ, বিভিন্ন রকম কাজ করেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে নির্বাচিত করতে হবে। বিগত সময়ে বিএনপি ক্ষমতায় থেকে গেছে কুষ্টিয়ার জন্য কতটা উন্নয়ন করেছে সেইটা মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে, বিএনপি ক্ষমতায় থেকে কতটা উন্নয়ন করেছে আর আওয়ামীলীগ ক্ষমতায় এসে কতটা উন্নয়ন করেছে কোন কিছু অজানা নেই। কারো মনে কোন দ্বিধা দ্বন্দ থাকলে সব কিছু ভুলে উন্নয়নের পতাকাতলে সম্মিলিত হয়ে নৌকা মার্কায় ভোট দিন। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি আবু তৈয়ব বাদশা । বিশেষ বক্তা ছিলেন, সদর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজু ।
বিশেষ অতিথি ছিলেন ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ, শহর আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মীর রেজাউল ইসলাম বাবু, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক । অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান দবির উদ্দিন বিশ্বাস ।
এসময় উপস্থিত ছিলেন শহর ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক ডা. আফিল উদ্দিন, পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক পরিষদ চেয়ারম্যান সফর উদ্দিন । অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারন সম্পাদক লাল্টু রহমান, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, আব্দালপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক সাইফুল ইসলাম, সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক আনিছুর রহমান আনিছ, যুগ্ম-আহবায়ক আবির হোসেন আমান সহ স্থানীয় নেতৃবৃন্দ । অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক আলীউল আজিম (ছোট লাল্টু) ৷
You must be logged in to post a comment.