কুষ্টিয়ার আওয়ামীলীগের সকল গ্রাম্যপ্রধানদের সম্মিলিত আলোচনা

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮, ১২:১৪ পূর্বাহ্ন
স্থানীয় ১২ মন্ডল (গ্রাম্য প্রধান)সহ স্থানীয় এলাকাবাসী নৌকা প্রতীকে ভোট দেয়ার একাত্মতা ঘোষণা...

এ.কে আজাদ সানি, কুষ্টিয়া প্রতিনিধি ॥

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত সম্মিলিত নির্বাচনী আলোচনা সভায় স্থানীয় ১২ মন্ডল (গ্রাম্য প্রধান) সহ স্থানীয় এলাকাবাসী নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য একাত্মতা ঘোষণা করেছেন৷

কুষ্টিয়া সদর-৩ আসনের নৌকার প্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক জননেতা মাহবুব উল আলম হানিফ এমপির ব্যাপক উন্নয়নমূলক কর্মকান্ডে মুগ্ধ হয়ে দলমত নির্বিশেষে সর্বস্থরের জনসাধারণ রবিবার ২৩ ডিসেম্বর’১৮ বিকেলে খেজুরতলা-পাটিকাবাড়ী মাধ্যমিক বিদ্যালয় মাঠে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্বতঃস্ফুর্তভাবে অংশ গ্রহণ করেন।
পাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট সমাজসেবক সাইদুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে নির্বাচনী আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে পাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ও ইউপির জননন্দিত চেয়ারম্যান সফর উদ্দিন গত ৫ বছরে হানিফ এমপির উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, ‘আজ জননেতা হানিফ সাহেবের সুদৃষ্টির জন্য পাটিকাবাড়ী ইউনিয়নের শিক্ষা, স্বাস্থ্যসেবা, রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট নির্মাণ, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া, মাদক নির্মূল, সন্ত্রাস দমন ও এলাকাবাসীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত হয়েছে।’

এই নির্বাচনী জনসভায় উপস্থিত সর্বস্তরের ভোটাররা উন্নয়নের ধারা ও শান্তি অব্যাহত রাখতে আসছে ৩০ ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার উন্নয়নের রুপকার হানিফ সাহেবকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধ হয়ে একাত্মতা ঘোষণা করেন। এ সময় ইউনিয়ন আওয়ামীলীগসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যদৃষ্টি/এলিস হক

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ