কুষ্টিয়াতে প্রাপ্তি সাহিত্য সম্মেলন ও প্রাপ্তি সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২৪ আগস্ট, ২০১৮, ৭:২২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার।।

কুষ্টিয়াতে বাংলাদেশ প্রাপ্তি সাহিত্য পরিষদ ও প্রাপ্তি প্রকাশনী’র উদ্যোগে সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৪ আগস্ট শুক্রবার বিকাল ০৪:০০টায় কুষ্টিয়া উপজেলা মোড়ের দিশা টাওয়ারের তয় তলায় অনুষ্ঠিত হয়। প্রাপ্তি সাহিত্য পরিষদের সভাপতি ফারহানা হৃদয়িনীর সভাপতিত্বে এ অনষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলম আরা জুই এবং উদ্বোধক ছিলেন সুপ্রিম কোর্ট, হাই কোর্ট ও আপিল বিভাগের এড. ব্যারিস্টার তানভীর পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ও বক্তব্য রাখেন কবি, উপস্থাপক ও বাচিক শিল্পী শিমুল পারভীন, গবেষক সারিয়া সুলতানা, অন্যদৃষ্টি অনলাইন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এম.এস ইসলাম। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শেখ রেজাউল করিম।

অনুষ্ঠানে গ্রন্থপদক প্রদান, প্রাপ্তি  সাহিত্য  পত্রিকার মোড়ক উন্মোচন, নির্বাচিত সাত্যিককে সংবর্ধনা প্রদান, স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, সাহিত্যে কুষ্টিয়া শীর্ষক আলোচনা প্রভৃতি বিষয় অন্তর্ভূক্ত ছিল।

অনুষ্ঠানে পাঁচজন লেখককে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তাঁরা হলেন এনামুল হক সালাম, তুলি আলম, হাসান টুটুল, সারিয়া সুলতানা ও ড. মুহম্মদ এমদাদ হাসনায়েন।

অনুষ্ঠানটি সফল করতে বিশেষভাবে দায়িত্ব পালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব সুলতান নীল ও সহসভাপতি জনাব খন্দকার ফিরোজ আহম্মেদ।

অনষ্ঠানটি সঞ্চালনা করেন লেখক তৌহিদা তাবাচ্ছুম পৃথা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ