কুষ্টিয়া জেলা রোভারের আয়োজনে সুবর্ণজয়ন্তী ডে-ক্যাম্প-২০২৪ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪, ৮:০৬ অপরাহ্ন

বাংলাদেশ স্কাউটস কুষ্টিয়া জেলা রোভারের আয়োজনে সুবর্ণজয়ন্তী ডে-ক্যাম্প-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি ২০২৪ ইং) সকাল ১০:০০ ঘটিকার সময় কষ্ঠিয়া সরকারি সেন্ট্রাল কলেজ প্রাঙ্গণে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মুক্ত রোভার গ্রুপের ১৪ টি দলের অংশগ্রহণে দিনব্যাপি এ ডে-ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম সম্পন্ন হয়।

ডে-ক্যাম্পের ডেপুটি ক্যাম্প চিফ (আবাসন) ও কুষ্টিয়া জেলা রোভারের আরএসএল প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম, উডব্যাজার’র পরিালনায় ডে-ক্যাম্পের পতাকা উত্তোলন ও শুভ উদ্বোধন ঘোষণা করেন কুষ্টিয়া জেলা রোভারের কমিশনার, সুবর্ণজয়ন্তী ডে-ক্যাম্পের সাংগঠনিক কমিটির আহবায়ক ও কুষ্ঠিয়া সরকারি সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আজমল গণি।

ডে-ক্যাম্প নিয়ে দিক নির্দেশনামূলক আলোচনা রাখেন ও দিনব্যাপি ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন সুবর্ণজয়ন্তী ডে-ক্যাম্পের পরিচালনা কমিটির ক্যাম্প চিফ, বাংলাদেশ স্কাউটস’র সহকারী লিডার ট্রেনার কুষ্টিয়া জেলা রোভারের এএলটি প্রতিনিধি প্রফেসর মো: তৌফিক আহম্মদ।

এসময় উপস্থিত ছিলেন সাব-ক্যাম্প (লালন) চিফ প্রফেসর ডীর মোশাররফ হোসেন, সিএএলটি, সাব ক্যাম্প চিফ প্রফেসর সাবিহা সুলতানা, সুবর্ণজয়ন্তী ডে-ক্যাম্পের সাংগঠনিক কমিটির সদস্য সচিব বাংলাদেশ স্কাউটস, কুষ্টিয়া জেলা রোভারের সম্পাদক ড. মো: শামসুল ইকবাল খান, ডেপুটি ক্যাম্প চিফ (প্রগ্রাম) ও কষ্টিয়া জেলা রোভারের ডিআরএসএল এম এম মাসুদুর রহমান, উডব্যাজার। সুবর্ণজয়ন্তী ডে-ক্যাম্পের সাংগঠনিক কমিটির সদস্য, কুষ্টিয়া জেলা রোভারের যুগ্ম সম্পাদক মোঃ বদরুখিন শেখ নিলু, ডে-ক্যাম্পের সাংগঠনিক কমিটির সদস্য ও কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের আরএসএল মো: সোহরাব হোসেন, সিএএলটি।

পরে দুপুর ১২:০০ ঘটিকার সময় ক্যাম্প পরিদর্শনে করেন ডে-ক্যাম্পের প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ স্কাউটস, বৃষ্টিয়া জেলা রোভার’র সভাপতি ও কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা। এসময় তিনি সকল রোভার গ্রুপের তাবু এলাকা পরির্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন।

এরপর ডে-ক্যাম্পের একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে সেন্ট্রাল কলেজে এসে শেষ হয়।

বিকালে খুলনা বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি ও ডে-ক্যাম্পের ডাইরেক্টর (চ্যালেঞ্জেস এন্ড অবস্ট্যাকলস) মোঃ সাব্বির হোসেন জয়’র নেতৃত্বে ক্যাম্পে আগত সকল রোভার গ্রুপ বিভিন্ন চ্যালেঞ্জেস এন্ড অবস্ট্যাকলস এর সমাধান করেন।

এসময় তাকে সহযোগিতা করেন কুষ্টিয়া জেলা রোভারের বর্তমান ও সাবেক সিনিয়র রোভারমেট যথাক্রমে মামুনুর রশিদ ও মেহেদী হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্ঠিয়া জেলা রোভারের সাবেক সম্পাদক প্রফেসর মোঃ সামসুল হক, কুষ্টিয়া সরকারি সেন্ট্রাল কলেজ গার্ল ইন রোভার গ্রুপের আরএসএল, শেফালী খাতুন, কুষ্টিয়া সিটি কলেজ গাল-ইন রোভার গ্রুপের আরএসএল কোহিনুর আক্তারসহ বিভিন্ন গ্রপের আরএসএলবৃন্দ, প্রাক্তণ রোভার, ভিজিটর ও সেচ্ছাসেবকবৃন্দ।

সন্ধ্যার পর ডিআরএসএল এমএম মাসুদুর রহমান ও রোভার সম্রাটের পরিচালনায় মনোজ্ঞ তাবু জলসা অনুষ্ঠিত হয়। এরপর সম্পাদক সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং জেলা রোভারের কমিশনার ক্যাম্পের সফল সমাপ্তি ঘোষণা করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ