এ.কে আজাদ সানি, কুষ্টিয়া।।
কুষ্টিয়া বঙ্গবন্ধু সুপার মার্কেটের তৃতীয় তলায় ফুড জোন পার্টি সেন্টারে মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া জেলা যুব প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কুষ্টিয়া জেলা যুব প্রেসক্লাবের সকল সাংবাদিক বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে অনিয়ম, দুর্নীতি, মাদক নির্মূলে লিখনীর মাধ্যমে বিশেষ ভূমিকা রাখতে হবে এবং সমাজের নির্যাতিত নিপীড়িত মানুষের সার্বিক সহযোগিতায় সকলকে এক সাথে কাজ করতে হবে। পাশাপাশি কুষ্টিয়া জেলা যুব প্রেসক্লাবকে সারাদেশে রোল মডেল হিসেবে গড়ে উঠবে এ লক্ষে সাংগাঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন বক্তরা।
অনুষ্ঠানে যুব প্রেসক্লাবের সভাপতি হাসিবুর রহমান রিজু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অর্পণ মাহমুদ, যুগ্ন সম্পাদক নবীন, সাংগঠনিক সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক সুজন কুমার কর্মকার, দপ্তর সম্পাদক রুহুল আমিন, প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার মাহমুদ আল হাফিজ অভি। আরো বক্তব্য রাখেন, হাসানুর খান তাপস, এম সোহাগ হাসান, আবু ওবায়দা আল মাহাদী, এস, কে চঞ্চল, আল আমিন খান রাব্বি, আবুল কালাম আজাদ সানি, ইমরানুল ইসলাম রাহাত প্রমুখ।
অনুষ্ঠান শেষে কুষ্টিয়া জেলা যুব প্রেসক্লাবের সবার সর্বসন্মতিক্রমে সহ-সভাপতি হাসানুর খান তাপস, আবু ওয়াবাইদা আল মাহাদী এবং যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান, ক্রীড়া-সাংস্কৃতিক সম্পাদক এম সোহাগ হাসান, সহ-প্রচার সম্পাদক আল আমিন খান রাব্বি ও আবুল কালাম আজাদ সানি, এস কে চঞ্চলকে নির্বাহী সদস্য করে পূর্বের ঘোষণা অনুযায়ী শূন্যপদ পুরণ করা হয়।
You must be logged in to post a comment.