কুষ্টিয়ার খোকসা উপজেলায় থেকে যুদ্ধকালীন সময়ের একটি পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার থানা পুলিশ।
বুধবার (১৬ জুন) দুপুরে দিকে কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বসোয়া গ্রামের রিজিয়া খাতুন (৫৫) এর ঘর থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।
তিনি মুক্তিযোদ্ধা মৃত আব্দুর রহিম বিশ্বাসের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, এক মাস আগে বসত ঘরের পিছনে শিমুল গাছ কাটতে যায় রিজিয়া খাতুন। সেসময় একটি যুদ্ধকালীন সময়ে ব্যবহৃত পরিত্যক্ত একটি গ্রেনেড পায়। সেদিন গ্রেনেড টি কাওকে না জানিয়ে নিজ ঘরের মাচার নিচে রেখে দেন রিজিয়া। ঘটনার কিছু দিন তার জামাই মহির স্থানিয় লোকজনকে জানায়। এরপর ঘটনাটি জানাজানি হওয়ায় বুধবার দুপুরে খোকসা থানার একটি টিম ঘটনা স্থলে গিয়ে পরিত্যক্ত গ্রেনেডটি উদ্ধার করে। পরে পুলিশ বসোয়া বাজারের পিছনে একটি খোলা জায়গায় বালি ভর্তি বালতিতে গ্রেনেড টি সতর্ক অবস্থায় পুতে রাখেন।
এ ব্যাপারে খোকসা থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, পরিত্যক্ত গ্রেনেডটি উদ্ধার করে নিরাপদ জায়গায় রাখা হয়েছে। স্থানীয় পুলিশ ও চকিদারের সমন্বয়ে পাহারাদার নিয়োগ করা হয়েছে। ঢাকা বোম ডিসপোজেবল ইউনিটকে আমন্ত্রণ জানানো হচ্ছে এসপি মহোদয় এর মাধ্যমে। উনারা আসলে এটাকে নিষ্ক্রিয় করা হবে।
You must be logged in to post a comment.