কুষ্টিয়ার মিরপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৩:৩৫ অপরাহ্ন

কুষ্টিয়ার মিরপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস-২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৫ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ ২০২৫) সকাল ১১ টার উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম।

মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেসকাতুল ইসলাম’র পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

প্রস্তুতি সভায় দিবস দু’টি পালনে আলোচনা শেষে সিধ্যান্ত হয় উৎসব ও উদ্যিপনার মধ্যে যেন এই স্বাধীনতা দিবস পালিত হয়। এজন্য উপস্থিত সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার নাজমূল ইসলাম।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ