কুষ্টিয়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যা করে ঝুলিয়ে দেয়ার অভিযোগ

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২১ নভেম্বর, ২০১৮, ৭:৫৯ অপরাহ্ন

এ.কে আজাদ সানি, কুষ্টিয়া।।

কুষ্টিয়া জগতি কলোনি পাড়ার হাকিমের বিরুদ্ধে স্ত্রী শামসুন নাহার পলিকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ করেছে বোন শিখা খাতুন। হাকিম কুষ্টিয়া জগতি ৩ নং কলোনির আজগর আলী মেম্বারের ছেলে।

শিখা খাতুন জানান, গত তিন চার দিন আগে আমার বোন ফোন দিয়ে বলে আমার গহনা ও কিছু টাকা রয়েছে সেগুলো তুমি নিয়ে যাও । আমার বোন কোন ভাবেই আত্মহত্যা করতে পারেনা । ওকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে ।

হাকিমের আগে একটি বউ ছিল সেই বউয়ের দুই সন্তান রয়েছে। আমার বোন তার আগের স্বামী কে ছেড়ে হাকিমকে বিয়ে করায় আমরা ওর সাথে খুব একটা যোগাযোগ করতাম না ।

এলাকাবাসী সূত্রে জানা যায়, হাকিম এর প্রথম স্ত্রী হাকিম এর বিরুদ্ধে কোটে একটি মামলা দায়ের করে। সেই মামলা থেকে বাঁচতে হাকিম এর কাছে ২ লক্ষ ৭০ হাজার টাকা দাবি করে প্রথম স্ত্রী । দ্বিতীয় স্ত্রী দিতে রাজি না হওয়ায় তাকে হত্যা করা হয়েছে বলে এলাকাবাসী ধারণা। এই হত্যাকাণ্ডটি দিনের বেলায় ঘটলেও প্রতিবেশী কেউই জানত না যে হাকিম এর দ্বিতীয় স্ত্রী আত্মহত্যা করেছে । হাকিম ডাক্তার ডেকে আনার পর এলাকাবাসী প্রথম জানতে পারে যে হাকিমের স্ত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে ।

এলাকাবাসী জানান, হাকিমের দ্বিতীয় স্ত্রী তার প্রথম স্বামীকে ছেড়ে আসার সময় ৭ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১লক্ষ ৭০হাজার টাকা নিয়ে আসে।

এলাকাবাসী সূত্রে আরো জানা যায় যে, হাকিমের স্ত্রী শামসুন নাহার পলি গলায় ওড়না দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করার সময় তার পা মাটিতে লেগে ছিল । শামসুন নাহার পলির গালে ও হাতে আঘাতের চিহ্ন ছিল বলেও জানান তারা ।

শামসুন নাহার পলির খালু হুমায়ুন কবির জানান, আমরা কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ নিয়ে ত্রিবেণী এসেছি । বাদ মাগরিব ত্রিবেণী কবরস্থানে জানাজা শেষে শামসুন নাহার পলির দাফন সম্পন্ন করা হবে । তিনি আরো বলেন, পলিকে হত্যা করা হয়েছে । আমরা হাকিম এর বিরুদ্ধে মামলা করব । শামসুন নাহার পলির আগের পক্ষের একটি ৯ বছরের কন্যা সন্তান রয়েছে।

শামসুন নাহার পলি ঝিনাইদহ জেলার শোলকুপা থানাধীন ত্রিবেণী গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে ।

এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় একটি ইউডি মামলা দায়ের করেছে পুলিশ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ