মানুষ মানুষের জন্য-এ প্রতিপ্রাদ্য বিষয়কে সামনে রেখে মানবতার সেবায় নিয়োজিত এমন একজন মহৎ মনের মানুষ। যার নাম বলতেই হয়। নির্লোভ, সাধারণ সেচ্ছাসেবী হিসেবে যিনি অক্লান্ত পরিশ্রম করে প্রতিনিয়ত মানব সেবায় আত্মপ্রাণ নিবেদন করে যাচ্ছেন।
বিশিষ্ট সংগঠক ও সমাজসেবক হিসেবে বিনা পয়সায় মানবতার ফেরীওয়ালার এক দৃষ্টান্ত যার নাম হল একজন সুচিন্তি সাংবাদিক ও মানবাধিকার কর্মী ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শাহিদুর রহমান সেন্টু।
কুমড়াবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শাহিদুর রহমান সেন্টু ইউনিয়নের অসহায় মানুষের পাশে থেকে খাদ্য সামগ্রী নগদ অর্থসহ ইউনিয়নবাসীকে সুরক্ষিত রাখার জন্য মাস্ক স্যানিটাইজার ও ওষুধ প্রদান করে যাচ্ছেন। এছাড়াও তিনি ঝিনাইদহে অনেক সামাজিক সংগঠনের দায়িত্ব পালর করে যাচ্ছেন।
তিনি সমাজকর্মী হিসেবে নিরব নীভৃতে বিভিন্ন অবস্থানে মানবতার কল্যানে কুমড়াবাড়িয়া ইউনিয়নে কাজ করেছেন। জনহিতকর কাজের জন্য তিনি শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করে যাচ্ছেন।
আর এ ধারাবাহিকতা রক্ষার্থে সমাজ সেবায় কাজ করছে জানা অজানা অন্যতম একজন সমাজকর্মী হিসেবে মানবতার কল্যাণে কাজ করে আসছেন এই শাহিদুর রহমান সেন্টু।
You must be logged in to post a comment.