কুমিল্লার লাকসামে ৪ হাজার ৬৩০ পিচ ইয়াবা সহ গ্রেফতার ৩ জন

কুমিল্লা প্রতিনিধি
বুধবার, ২৩ জুন, ২০২১, ৮:৫৪ পূর্বাহ্ন

কুমিল্লার লাকসামে জিআরপি থানার পাশে পুলিশ  অভিযান চালিয়ে ৪ হাজার ৬৩০ পিস ইয়াবা উদ্ধার  করে। সহকারী পুলিশ সুপার লাকসাম সার্কেল এর নেতৃত্বে লাকসাম  থানা পুলিশের একটি বিশেষ দল রেলওয়ে জংশন জিআরপি থানার পাশ থেকে ইয়াবার এই চালান উদ্ধার  করে৷

এতে লাকসাম উপজেলার নৈরপাড় গ্রামের চানঁ মিয়ার ছেলে ডিজে সোহেল, মনোহরগন্জ উপজেলার লাউলহরী গ্রামের মাফুু আলমের ছেলে ফরহাদ হোসেন ও রাঙ্গামাটি জেলার মৃতঃ সালাউদ্দিনের ছেলে মুন্নাকে গ্রেফতার করেছে৷

সিনিয়র সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) মোঃ মহিতুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২১জুন) রাতে লাকসাম থানার পুলিশের একটি বিশেষ দল নিয়ে  জংশন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করি।

এসময়  জিআরপি কলোনিতে একটি পরিত্যক্ত ভবনের ভিতরে লুকিয়ে রাখা পলিথিন বেগে থাকা ৪ হাজার ৬৩০ পিস ইয়াবা উদ্ধার করি এবং তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ