প্রদীপ কুমার দেব নাথ, (ব্রাহ্মণবাড়িয়া)।।
জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়ন যুবলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৪.৩০ ঘটিকায় কুন্ডা উচ্চ বিদ্যালয়ে মো. জলিল ভূঁইয়ার সভাপতিত্বে কর্মীসভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা যুবলীগের সভাপতি বাবু অঞ্জন কুমার দেব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা জনাব ওয়াছ আলী, বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতা ইমাম হাসান।
মোঃ সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন যুবলীগ নেতা যুবলীগ নেতা লিটন দেবনাথ, মহিদুজ্জামান টিটু, নির্মল চৌধুরী, নজরুল ইসলাম, শরিফুল ইসলাম ভূঁইয়া, স্বদেশ সরকার, আশরাফ আলী, মারাজ মোল্লা, কেশব চন্দ্র দাস, আবু সায়েদ, জানে আলম সায়েম ভূঁইয়া, জাবের মিয়া প্রমুখ।
You must be logged in to post a comment.