কুতুবদিয়ার বড়ঘোপের চেয়ারম্যান শহীদ উদ্দিন ছোটন বরখাস্ত

আবদুল মান্নান,কক্সবাজার
সোমবার, ২৬ অক্টোবর, ২০২০, ১:৪৫ অপরাহ্ন

 

কুতুবদিয়ার বড়ঘোপের চেয়ারম্যান শহীদ উদ্দিন ছোটন বরখাস্ত

 

দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ.ন.ম শহীদ উদ্দিন ছোটনকে চেয়ারম্যান পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ইফতেখারুল আহমেদ চৌধুরী স্বাক্ষরিত ১৯ অক্টোবরের এক প্রজ্ঞাপনে বরখাস্ত আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়, ২০০৯ সালের ইউনিয়ন পরিষদ আইনের ৩৪(১) ধারা অনুযায়ী কক্সবাজারের জেলা প্রশাসক বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম শহীদ উদ্দিন ছোটনকে বরখাস্ত করার জন্য মন্ত্রণালয়ে সুপারিশ করেন। তার পরিপ্রেক্ষিতে বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম শহীদ উদ্দিন ছোটনকে একই আইনের বিধানমতে সাময়িকভাবে চেয়ারম্যানের পদ থেকে বরখাস্ত করা হয়।

উল্লেখ্য যে, ২০১৯ সালের ৩০ নভেম্বর বাংলাদেশ ফৌজদারি দন্ডবিধির ১৪২/৩২৬/৩২৪/৩৭৯ ধারায় কুতুবদিয়া থানায় চেয়ারম্যান আ.ন.ম শহীদ উদ্দিন ছোটনের বিরুদ্ধে দায়েরকৃত ১১ নম্বর মামলা, যার জিআর নম্বর ১২৭/২০১৯ (কুতুবদিয়া) মামলার অভিযোগপত্র (চার্জশীট) বিজ্ঞ আদালত কর্তৃক গৃহীত হয়।

প্রসঙ্গত, কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়। চেয়ারম্যানের শূণ্যপদের উপ নির্বাচনে আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন চেয়ারম্যান নির্বাচিত হন। আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন জাতীয় পার্টি কুতুবদিয়া উপজেলার সভাপতি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ