কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ, ৪ রোহিঙ্গা নিহত
কক্সবাজার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা দু গ্রুপের সংঘর্ষে আরওষও ৪ জন রোহিঙ্গা নিহত হয়েছে।
এ সময় একাধিক রোহিঙ্গা আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার রাতভর ক্যাম্পেয় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
কক্সবাজার জেলা পুলিশের নবাগত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র নতুন ও পুরাতন রোহিঙ্গাদের মধ্যে গত কয়েকদিন ধরে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।
নিহত চার জনের মধ্যে ৩ জন গুলিবিদ্ধ ও একজনের গলাকাটা অবস্থায় পাওয়া যায় বলে নিশ্চিত করেন জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা।
You must be logged in to post a comment.