কিশোরগঞ্জ গোবিন্দপুর রাস্তা দূর্ভোগের আরেক নাম 

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ৫ জুন, ২০২০, ৮:৩০ পূর্বাহ্ন

আশরাফুল আলম জালাল,কিশোরগঞ্জ ।।

কিশোরগঞ্জ জেলা শহরের বটতলা টু হাজীপুর ভায়া গোবিন্দপুর রাস্তাটি কিশোরগঞ্জ সরকারি গোরস্থান থেকে লতিফপুর হয়ে শ্রীমন্তপুর পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার সড়ক সংস্কারের কাজ ৩০ মাস পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি। কোন রকম ইটের খোয়া ফেলে রাখা হয়েছে গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার কাজটি। জানাযায়,ঠিকাদারি প্রতিষ্ঠান মার্স সিন্ডিকেট কাজের দায়িত্ব নিয়ে কাজের নির্ধারিত তারিখ থেকে ১০ মাস পার হলেও কাজটি শেষ করতে পারেনি।

প্রতিদিন কিশোরগঞ্জ শহরের উদ্দেশ্যে হাজার হাজার মানুষ যাতায়াত করে এই সড়কটি দিয়ে। স্কুল কলেজগামী অনেক ছাত্রছাত্রী নিয়মিত যাতায়াত করে। বর্তমানে সড়কের সংস্কার কাজ সম্পূর্ণ না হওয়ায় জনদুর্ভোগ চরমে। সামান্য বৃষ্টিতেই সড়কটি পরিণত হয় বেহাল অবস্থায় জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় এবং জেলা এলজিআরডি সদর হাওড় অঞ্চলের বন্যা ব্যবস্থাপনা ও জীবনমান উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নে কিশোরগঞ্জ-লতিফপুর,কাপাসাটিয়া সিসিক সড়কটি প্রায় ৭ কিলোমিটার পর্যন্ত রাস্তা সংস্কার কাজটি ঠিকাদারি প্রতিষ্ঠান মার্স সিন্ডিকেট নির্ধারিত সময় থেকে ১০ মাস অতিবাহিত হলেও এখনো শেষ করতে পারেনি রাস্তা সংস্কারের কাজ।

আরো জানা গেছে,২০১৭-১৮ অর্থ বছরের এই রাস্তা সংস্কারের কাজটি ৫ কোটি ২৫ লাখ ৪১৩ টাকা মূল্যে পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মার্স সিন্ডিকেট।আরসিসি বিটুমিনাস কার্পেটিং রাস্তা ও ইউড্রেন কালভার্ট দ্বারা উন্নয়ন কাজের ধরণটি ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি শুরু হয়। কাজটি শেষ হবার তারিখ ছিল ২০১৯ সালের ৫ মে। অথচ নির্ধারিত তারিখের চেয়ে ১০ মাস অতিবাহিত হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান মার্স সিন্ডিকেট কাজটি শেষ করতে পারেনি

সরজমিনে গিয়ে দেখা যায়, কিশোরগঞ্জ শহরের সরকারি গোরস্থান থেকে লতিফপুর হয়ে শ্রীমন্ত পুর বারতোপা পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার রাস্তার খুবই বেহাল দশা। সম্পূর্ণ রূপে সংস্কার কাজটি শেষ করতে না পারায় রাস্তার মাঝে বড় বড় গর্ত দেখা দিয়েছে। সামান্য বৃষ্টি হলেই হাঁটু পানিতে পরিণত হচ্ছে রাস্তাটি।এই ঘটনায় স্থানীয় লোকজন ক্ষোভে ফুঁসছে। সেই সাথে অতিশীঘ্রই রাস্তাটির সংস্কার কাজ শেষ করার জোর দাবি জানিয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ