কিশোরগঞ্জে জুয়ার আসরে পুলিশের অভিযান, ৪০ জুয়াড়ি গ্রেফতার

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০, ৬:৩৭ অপরাহ্ন

হুমায়ুন কবির, কিশোরগঞ্জ।।

কিশোরগঞ্জ শহরের আখড়াবাজার এলাকায় একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে ৪০ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

এ সময় নগদ ৩ লাখ ৫৬ হাজার ৯৯০ টাকাসহ জুয়া খেলার বেশ কিছু উপকরন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপনে খবর পেয়ে বুধবার গভীর রাতে আখড়াবাজার এলাকায় জনৈক পাপ্পু মিয়ার বাড়িতে অভিযান চালায় পুলিশ। গ্রেফতার করা হয় ৪০ জুয়াড়িকে।

গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন জেলা থেকে এসে জুয়া খেলায় অংশ নিয়েছিল বলে জানিয়েছে পুলিশ। এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামল দায়ের করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ