কিশোরগঞ্জে করোনা টেস্টে ল্যাব উদ্বোধন

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৩১ মে, ২০২০, ১০:২৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার।।

কিশোরগঞ্জে করোনাভাইরাস শনাক্ত করতে আরটি-পিসিআর ল্যাব উদ্বোধন করেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) মো. আব্দুল মান্নান।

রোববার (৩১ মে) দুপুরে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত এ ল্যাবটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। এতে করে এখন থেকে কিশোরগঞ্জেই করোনার নমুনা পরীক্ষা হবে।

ল্যাবটিতে প্রতিদিন কমপক্ষে ১০০ জনের নমুনা পরীক্ষা করা যাবে। প্রয়োজনে শিফট বাড়িয়ে পরীক্ষার সংখ্যা দ্বিগুণ-তিনগুণও করা যাবে।

এসময় কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাসউদ প্রমুখ ছাড়াও মেডিকেল কলেজ সংশ্লিষ্টরা উপস্হিত ছিলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ