মোহাম্মদ হুমায়ুন কবির, কিশোরগঞ্জ।।
সোমবার (৮ জুন) কিশোরগঞ্জ জেলার ভৈরবে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মো. সিরাজ মিয়া (৬৫) ও শাহানা বেগম (৭০) নামে আরও দুইজনের মৃত্যু হয়েছে।
সোমবার ভোরে ও রবিবার দুপুরে তারা মারা যান।মৃত সিরাজ মিয়া ভৈরব শহরের জগন্নাথপুর দক্ষিণ এবং শাহানা বেগম উত্তর পাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সিরাজ মিয়া বেশ কিছুদিন ধরে জ্বর-সর্দিতে আক্রান্ত ছিলেন। রোববার দুপুরে শ্বাসকষ্ট শুরু হলে তাকে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।এদিকে একই উপসর্গ নিয়ে সোমবার ভোরে নিজ বাড়িতে মারা গেছেন ভৈরবপুর উত্তরপাড়া এলাকার শাহানা বেগম (৭০)।
তিনি ওই এলাকার মোস্তফা কামালের স্ত্রী। খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের কর্মীরা মৃতদের বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সৈয়দ নজরুর ইসলাম মেডিকেল কলেজের ল্যাবে পাঠিয়েছেন। ভৈরবে নতুন করে আরও ২৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা ২৬৬ জনে পৌঁছেছে। এর মধ্যে মারা গেছেন ৫ জন। এছাড়া নতুন ৩ জনসহ মোট সুস্থ হয়েছেন ৭১ জন।
You must be logged in to post a comment.