হুমায়ুন কবির, কিশোরগঞ্জ।।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর গ্রামে ডাকাতি করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে শিশু ডাকাত দলের সদস্য সাব্বির রহমান (বাবু) ১২। ঘটনাটি ঘটেছে এগারসিন্দুর থানারঘাট টু মির্জাপুর সড়কে।
জানা যায়, এগারসিন্দুর থানারঘাটের জলসিঁড়ি বাসের কাউন্টার মাস্টার মানিক মিয়ার ছেলে ও মঠখোলা নতুন কুঁড়ি স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র সাব্বির রহমান বাবু তার ডাকাত সঙ্গীদের নিয়ে দীর্ঘদিন যাবৎ ডাকাতি করে আসছিল।
তারই ধারাবাহিকতায় রবিবার (১৪ জুন) রাত ৯: ৩০ মিনিটে থানারঘাট টু মির্জাপুর সড়কে দেশীয় অস্ত্র নিয়ে পিকআপ, সিএনজি আটকিয়ে আক্রমণ করতেই সামনে থাকা পিকআপটি দ্রুতবেগে চলে যেতে সমর্থ হয়।উক্ত পিকআপ চালক থানারঘাট চেকপোস্টে এসে পুলিশকে তা অবগত করলে পুলিশ সদস্য দ্রুত ঘটনাস্থলে গিয়ে একজনকে ধরে আটক করে এবং বাকিরা দৌঁড়ে পালিয়ে যায়।
আটকৃত শিশু ডাকাতকে থানায় নিয়ে যাওয়া হয়।আটকৃত শিশু ডাকাত বাবু তাদের ডাকাতির কথা পুলিশের কাছে অকপটে স্বীকার করে।
তার স্বীকারোক্তিতে পালিয়ে যাওয়া ডাকাত সদস্যরা একই গ্রামের হাবিবুর ওরফে হাবিবের ছেলে আরিফ (১৪), সৌদি প্রবাসী হাসানের ছেলে লিমন (১৩) ও মৃত বুরহান উদ্দিনের ছেলে রাহাত (১৬)।
You must be logged in to post a comment.