জাকির হোসেন, বেনাপোল, যশোর।।
১। কাস্টম হাউস বেনাপোল এর কাস্টমস গুদামে (বিজিবি সাইড) সংরক্ষিত নিলামযোগ্য সাধারণ নিলাম সেল
নং-০৪/২০১৮ এ মটরসাইকেল (সেখানে যে অবস্থায় আছে) সীল্ড টেন্ডারের মাধ্যমে বিক্রয়ের লক্ষ্যে
আগামী ১৫/১০/২০১৮ খ্রি. তারিখে দরপত্র আহবান করা যাচ্ছে।
আগ্রহী নিলাম ক্রেতাগন কাস্টম হাউস, বেনাপোলসহ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, যশোর/খুলনা/ঢাকা (দক্ষিণ) এবং বিভাগীয় দপ্তর, যশোর ভ্যাট বিভাগের নিলাম শাখা হতে আগামী ১০/১০/২০১৮ হতে ১৪/১০/২০১৮ খ্রি. তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময় প্রতিটি সিডিউলের মূল্য নগদ ১০০/- (একশত) টাকা এবং ক্যাটালগ মূল্য ২০০/- (দুইশত) টাকার বিনিময়ে (অফেরতযোগ্য) ক্রয় করতে পারবেন।
১১/১০/২০১৮ ও ১৪/১০/২০১৮ খ্রি. তারিখ ০২(দুই) বেনাপোল কাস্টমস গুদামে (বিজিবি সাইড) ক্যাটালগভূক্ত মালামাল পরিদর্শন করা যাবে। আগ্রহীগন নিলাম সংক্রান্ত আরও বিস্তারিত তথ্যের জন্য কাস্টম হাউস, বেনাপোল এর নিলাম শাখায় যোগাযোগ করতে পারবেন।
২। দরপত্রের (সিডিউল) সাথে প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিম্ন বর্ণিত দলিলাদি দাখিল করতে হবে:
(ক) নিলামক্রেতা হিসাবে হালনাগাদ মূসক নিবন্ধন সনদপত্র (১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক
সত্যায়িত ফটোকপি);
(খ) হালনাগাদ ট্রেড লাইসেন্স (১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি);
(গ) হালনাগাদ আয়কর সনদপত্র (১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি);
৩। ব্যক্তির ক্ষেত্রে আয়কর সনদপত্র (ঞওঘ সার্টিফিকেট) জমা দিতে হবে।
৪। প্রতিষ্ঠান ও ব্যক্তির ক্ষেত্রে দরপত্রের (সিডিউল) উল্লেখিত কোটেশন মূল্যের কমপক্ষে ২৫% (শতকরা
পঁচিশ টাকা) হিসেবে জামানত কমিশনার, কাস্টম হাউস, বেনাপোল এর অনুকূলে যে কোন তফসিলি
ব্যাংক (বাংলাদেশ ব্যাংক অনুমোদিত) কর্তৃক ইস্যুকৃত পে-অর্ডার/ব্যাংক ড্রাফ্ট/ডিডি।
৫। সীলমোহরকৃত দরপত্র আগামী ১৩/১০/২০১৮ খ্রি. থেকে ১৫/১০/২০১৮ খ্রি. তারিখ সকাল ১০.০০ ঘটিকা
হতে বেলা ০৩.০০ ঘটিকা পর্যন্ত কাস্টম হাউস, বেনাপোলসহ কাস্টম হাউস, ঢাকা, কাস্টম হাউস চট্রগ্রাম,
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, যশোর/খুলনা/ঢাকা (দক্ষিণ) ঢাকা/রাজশাহী/রংপুর এবং বিভাগীয়
দপ্তর, যশোর ভ্যাট বিভাগে সংরক্ষিত টেন্ডার বাক্সে ফেলা যাবে এবং পরের কার্যদিবসে বেলা ০৩.০০
ঘটিকার সময়ে দরপত্রদাতাদের উপস্থিতে (যদি কেউ উপস্থিত থাকেন) দরপত্র/বাক্স খোলা হবে।

প্রাপ্ত যে কোন বা সকল দরপত্র কোনরূপ কারণ প্রদর্শন ব্যতিরেকে বাতিলকরণ কিংবা গ্রহণের ক্ষমতা কর্তৃপক্ষ
সংরক্ষণ করেন।
মো: পারভেজ রেজা চোধুরী
ডেপুটি কমিশনার
কমিশনার অব কাস্টমস এর পক্ষ্যে।
You must be logged in to post a comment.