প্রদীপ কুমার দেবনাথ, ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক দরবার শরীফের সামনে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
“বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলাম ও বাংলাদেশ আঞ্জুমানে ইসলামী ছাত্রমহল” এর উদ্যোগে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৯ আগস্ট) বাদ জুমু’আ ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের সামনে হাজার হাজার মুসল্লি ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে বর্তমান ক্ষমতাসীন সরকারের হটাৎ হটকারি সিদ্ধান্তে ১৯৪৭ সাল থেকে প্রাপ্ত স্বায়ত্তশাসন যা ভারতীয় সংবিধানের ৩৭০ বিধিতে সুস্পষ্ট উল্লেখ ছিল সেই বিধি রহিত করে স্বায়ত্তশাসন কেড়ে নেওয়া এবং সাম্প্রতিক হত্যা, নির্যাতনের বিরুদ্ধে এই কর্মসূচি দেওয়া হয়। বিক্ষোভ সমাবেশে বক্তারা অবিলম্বে কাশ্মিরের স্বাধীনতা ফিরিয়ে দিয়ে হত্যা, নির্যাতন বন্ধের দাবী জানান।
এ সময় বক্তৃতা করেন বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের সম্মানীত আমীর মুফতি সৈয়দ ছালেহ আহমদ মামুন আল-হোসাইনী (মাঃ জিঃ আঃ), আলহাজ্ব সৈয়দ মঈনউদ্দীন আল-হোসাইনী ( মাঃ জিঃ আঃ), সৈয়দ আশরাফউদ্দিন শামীম আল-হোসাইনী (মাঃ জিঃ আঃ), আলহাজ্ব সৈয়দ বাকের মুস্তাফা (মাঃ জিঃ আঃ) প্রমুখ।
You must be logged in to post a comment.