কাল থেকে সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২১ জানুয়ারী, ২০১৯, ৭:২২ অপরাহ্ন

এবিএস রনি, যশোর প্রতিনিধি।।

সনেট কবিতার মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৫তম জন্মবার্ষিকী উদযাপন ও সপ্তাহব্যাপী মধুমেলা শুরু হচ্ছে আগামীকাল থেকে। ইতোমধ্যে সংস্কৃত মন্ত্রণালয়ের উদ্যোগে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মেলা উদযাপনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

মেলাকে ঘিরে সাজ সাজ রব চলছে গোটা সাগরদাঁড়িতে। মেলার উদ্বোধন করবেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য চাঁদ।

কেশবপুর শহর থেকে ১৩ কিমি দক্ষিণে সাগরদাঁড়ি গ্রামে জমিদার রাজনারায়ণ দত্ত ও মাতা জাহ্নবী দেবীর সংসারে ১৮২৪ সালে জন্মগ্রহণ করেন অমিত্রাক্ষর ছন্দের জনক মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। নিজ গ্রামে মধু কবির শৈশব কাটে। উচ্চ শিক্ষা লাভের জন্য তিনি ১৮৩০ সালে সাগরদাঁড়ি ছেড়ে কলকাতার খিদিরপুরে চলে যান মাইকেল মধুসূদন দত্ত। লেখাপড়া করাকালীন ফ্রান্সের সুদূর ভার্সাই নগরীতে বসে তিনি রচনা করেন চতুর্দশপদী কবিতা সনেট। লেখাপড়ার টানে তিনি বিদেশে থাকলেও তার নিজ গ্রাম জন্মভূমি সাগরদাঁড়ি আর পাশ দিয়ে বহমান কপোতাক্ষ নদ তার সাহিত্যকর্মে ছিল চির জাগরুক। ১৮৭৩ সালের ২৯ জুন কলকাতার এক হাসপাতালে মাত্র ৪৯ বছর বয়সে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রতিবছর ২৫ জানুয়ারী সংস্কৃতি মন্ত্রণালয় সপ্তাহব্যাপী মধু মেলার আয়োজন করে থাকে। এবার এসএসসি পরীক্ষার কারণে এ মেলা এগিয়ে নিয়ে ২২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে, চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত বলে জানান মেলা উদযাপন কমিটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্র“তি অনুযায়ী ২০০১ সালে ১১ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন করা হয় মধুপল্লির নির্মাণ কাজ। সাগরদাঁড়ি মধুসূদন মিউজিয়াম, পিকনিক কর্নার, মধু মঞ্চ, সুদৃশ্য গেট নির্মিত হয়। এছাড়া রয়েছে পর্যটন কেন্দ্র। প্রতিবছর শীতের শুরু থেকে বিভিন্ন পরিব্রাজক, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা ভ্রমণ ও পিকনিক পার্টিও আগমন ঘটে থাকে সাগরদাঁড়িতে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ মেলায় রুপ নেয় মধু মেলা। কেশবপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহিন সাংবাদিক এবিএস রনিকে জানান, মেলার মাঠ নিরাপত্তা চাদরে মোড়া হবে।
মেলা উদযাপন কমিটির সদস্য সচিব উপজেলা নির্বাহী অফিসার মিজানূর রহমান সাংবাদিকদের জানান, মেলায় মধু ভক্তদের নিরাপত্তা বিধানে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হয়েছে। সার্কাস, যাদু প্রদর্শনী, মৃত্যুকূপ, নাগরদোলা, বিসিকের কুঠির শিল্প স্টলসহ প্রতিদিন উন্মুক্ত মঞ্চে থাকছে মহাকবির সাহিত্য সৃষ্টির উপর বিষয়ভিত্তিক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ