মনিরুল ইসলাম , কালীগঞ্জ , ঝিনাইদহ।।
কালীগঞ্জ পৌরসভার মেয়র মরহুম আলহাজ্ব মকছেদ আলী বিশ্বাসের স্বরনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
বুধবার বেলা ১১ টায় পৌর অডিটোরিয়ামে পৌর সভার মেয়র (ভারপ্রাপ্ত) আশরাফুল আলম আশরাফের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভাতে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, ঊপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীন, পৌর আ’লীগের সাধারন সম্পাদক কাউন্সিলর তোরাপ আলী, সহ – সভাপতি ফরিদ ঊদ্দীন আহমদ, সহ- সাধারন সম্পাদক সাবেক কাঊন্সিলর মাসুদুর রহমান মন্টু, ঊপজেলা যুবলীগের সভাপতি ও কাউন্সিলর রেজাঊল করিম রেজা, কাঊন্সিলর মুক্তার হোসেন ও আশরাফুল ইসলাম মিঠু, পৌর সচিব আব্দুল্লাহ আল মাসুম ও মেয়রের সন্তাান সেন্টু প্রমুখ সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারি, সাংবাদিক, সুধীজন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পৌর সার্ভিস এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক আলমগীর কবিরের পরিচালনায় আলোচনা শেষে মরহুমের আত্বার মাগফিরাত কামনায় এক দোয়া মাহিফল ও মোনাজাত করা হয়।
You must be logged in to post a comment.