কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সূবর্না রানী সাহার সভাপতিত্বে মতবিনিময়ে আরো বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, মহিলা ভাইচ চেয়ারম্যান শাহানাজ পারভিন, পরিষদের কর্মকর্তা কর্মচারীদের পক্ষে প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুজ্জমান, সাংবাদিকদের পক্ষে কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, ইউপি চেয়ারম্যানদের পক্ষে চেয়ারম্যান সমিতির সভাপতি আয়ুব হোসেন ও সিমলা রোকনপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ছানা।
উল্লেখ্য, ঝিনাইদহ জেলার নবাগত জেলা প্রশাসক মজিবর রহমান মহোদয় গত ৭ই মার্চ দ্বায়িত্বভার গ্রহন করেছেন। তিনি যোগদানের পর সকল উপজেলার জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তা সহ সব শ্রেনী পেশার মানুষের সাথে পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় করছে। এরই আলোকে কালীগঞ্জ উপজেলা পরিষদে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভাতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও উপজেলা পরিষদের সকল দপ্তরের প্রধান সহ গনমাধ্যমের কর্মীগন উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.