কালীগঞ্জে ২৩ তম জাতীয় সমাজসেবা দিবস-২০২২ পালিত 

সজিব হাসান, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি ।। 
রবিবার, ২ জানুয়ারী, ২০২২, ৮:০৬ অপরাহ্ন

 

মুজিব বর্ষের সফলতা ঘরেই পাবেন সকল ভাতা- এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে ২৩ তম জাতীয় সমাজসেবা দিবস-২০২২ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ ও সমাজসেবা অফিসের আয়োজনে আজ রবিবার (০২ জানুয়ারি) সকালে পরিষদের অডিটোরিয়ামে এক আলোচনা সভাতে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইচ চেয়ারম্যান শাহানাজ পারভীন। অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কালীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কৌশিখ খান ও এনজিও কর্মী শিবুপদ বিশ্বাস।

উল্লেখ্য, এ অনুষ্ঠানের মাধ্যমে দুঃস্থ উপকারভোগী ৮টি পরিবারের সদস্যদের মাঝে দুই লাখ ছয় হাজার ৯শত টাকা বিতরণ করা হয়। এ ছাড়াও প্রতিবন্ধিদের ক্রাচ ও নতুন পরিচয়পত্র প্রদান করা হয়।
সভাতে আরও উপস্থিত ছিলেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, প্রকল্প কর্মকর্তা আব্দুল্লাহেল মাসুম, ফায়ার সার্ভিস কর্মকর্তা শেখ মামুনুর রশিদ, হিসাবরক্ষন কর্মকর্তা রেহেনা দিপ্তী ও মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা খাতুন সহ সমাজসেবা অফিসের অন্নান্য কর্মকর্তাবৃন্দ।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ