কালীগঞ্জে রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক ।।
বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৫:৫৮ অপরাহ্ন
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

কালীগঞ্জে রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ

রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরন করেছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। বুধবার (৩০ এপ্রিল) সকালে ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকায় পৌরসভাধীন আড়পাড়া, নদীপাড়া এলাকায় লিফলেট বিতরণ করে এবং পাড়া মহল্লায় অসুস্থ নেতা-কর্মীদের খোজখবর নেন।

এ সময় কালিগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তোতা, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহবায় জবেদ আলি লস্কার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তোফাজ্জেল হোসেন তপন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মারুফ বিল্লাহ, সদস্য সচিব মৌসুম উদ্দীন শোভন, পৌর ছাত্রদলের আহবায়ক জুয়েল রানা, আড়পাড়া ওয়ার্ড বিএনপি নেতা শওকত হোসেন ফেলু সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত বক্তব্যে কেন্দ্রীয় নেতা সাইফুল ইসলাম ফিরোজ বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ২০২৩ সালের ১৩ জুলাই জাতির প্রয়োজনে এই ৩১ দফা উত্থাপন করেছিলেন। যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এই কথাগুলোই আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য লিফলেট বিতরণ করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধশালী একটি দেশ।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ