কালীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে গাঁজাসহ ২ সহোদর  আটক

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৮, ১২:২৮ অপরাহ্ন

স্টাফ রির্পোটার ।।

ঝিনাইদহের কালীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তের অভিযানে পৌরসভার ফয়লাস্থ হাসপাতাল এলাকা থেকে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ঝিনাইদহের মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যলয়েরস পরিদর্শক রাসেল আলী জানান, রোববার সকালে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ফয়লা হাসপাতাল এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে হাসপাতাল পাড়া থেকে ১’শ ২০ গ্রাম গাজাসহ  আতিয়ার রহমান (৩২) ও  মতিয়ার রহমান (২৭) নামে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা আপন দুই ভাই এবং ফয়লা হাসপাতাল পাড়ার মোঃ তাকের আলীর ছেলে। এ বিষয়ে কালিগঞ্জ থানায় দুইটি নিয়মিত মামলা করা হয়। এ অভিযানে অংশগ্রহন করেন- জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় এর পরিদর্শক মোঃ রাসেল আলী, এএসআই শেখ আববাস উদ্দিন আহমেদ, এএসআই পাপিয়া সুলতানা, সিপাই জিএম শহীদুল ইসলাম, আজিজ খান, সাইদুল হক ও ঝিনাইদহ জেলা পুলিশ লাইন্সের তিন জন পুলিশ সদস্য।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ