স্টাফ রিপোর্টার ।।
ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে শনিবার সকালে কালীগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর পশ্চিমপাড়া থেকে লুৎফর রহমান (৪৬), কালীগঞ্জ পৌরসভার আড়পাড়া থেকে বেগম (৩২) ও দোস্তর আলী ওরফে রোস্তুম (৫০) নামে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে মোট ২’শ ৪০ গ্রাম উদ্ধার করা হয়।
আটক লুৎফর রহমান কালীগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আকবর আলী বিশ্বাসের ছেলে, রতনা বেগম কালীগঞ্জ পৌর সভার আড়পাড়া গ্রামের হাসান ওরফে কালুর স্ত্রী এবং দোস্তর আলী ওরফে রোস্তুম একই এলাকার নুর ইসলামের ছেলে। অভিযান পরিচালনা করেন ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আজিজুল হক। রেইডিং পার্টির অন্যান্য সদস্যরা হলো-পরিদর্শক রাসেল আলী, এএসআই শেখ আব্বাস উদ্দিন আহমেদ, এএসআই পাপিয়া সুলতানা, সিপাই জিএম শহীদুল ইসলাম, ও সাইদুল হক। উদ্ধারকৃত আলামতসহ আটক মাদক ব্যবসায়ীদের ঝিনাইদহের কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। থানায় আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে ৩টি পৃথক মামলা দায়ের করা হয়।