কালীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৩ অক্টোবর, ২০১৮, ৯:১০ অপরাহ্ন

এইচ আর হাসু ।।

ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল এর সাথে ইউনিয়ন ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে মতবিনিময় সভায় কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ঝিনাইদহের সভাপতি আমিনুর রহমান টুকু, তত্বিপুর পুলিশ ক্যাম্পের এসআই ইমদাদ, ইউনিয়ন পর্যায়ের সরকারী কর্মকর্তা, ভোক্তা অধিকার কমিটির সদস্যবৃন্দ, সুধিজন ও ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক সংগ্রাম। সভায় সহকারী পরিচালক সুচন্দন মন্ডল ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন এবং উপস্থিত ব্যক্তিবর্গের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সম্পর্কে সকলের সচেতন হবার আহবান জানান জনপ্রতিনিধি ও উপস্থিত ব্যক্তিবর্গ জনস্বার্থে ভোক্তা অধীকার সংরক্ষণ আইন বাস্তবায়নের প্রয়োনীয়তা উপলব্ধি করেন। মত বিনিময় সভার পূর্বে তত্বিপুর বাজারে তদারকি অভিযান পরিচালনা করে একটি বেকাররি দোকানে নিষিদ্ধ রাসায়নিক পণ্য ব্যবহারের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তত্বিপুর পুলিশ ক্যাম্পের ১ টি দল অভিযানে সহযোগিতা করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ