’’বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি’’ এ শ্লোগানকে সামনে রেখেই কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ পালন উপলক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে শনিবার দুপুরে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভাতে জাতীয় মৎস্য সপ্তাহে দেশি মাছ রক্ষার্থে অভয় আশ্রম গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন এর সভাপতিত্বে মতবিনিময় সভাতে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভ’মি ভ’পারী সরকার, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা মহিবুল্লাহ, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিপুপদ বিশ্বাস, দৈনিক নবচিত্রের ভারপ্রাপ্ত সম্পাদক ও কালীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মোস্তফা আব্দুল জলিল, প্রেসক্লাবের নির্বাহী সদস্য আমাদের নতুন সময়েরর ফিরোজ আহম্মেদ, বাংলাদেশ বুলেটিন পত্রিকার আহসান কবির, ৭১ টিভির মিশন হোসেন, ইনকিলাব প্রতিনিধি আশিকুর রহমান সোহাগ, সময়ের সমিকরণ প্রতিনিধি রিয়াজ মোল্ল্যা, সুজন হোসেন ও খবর পত্রের হুমায়ন কবির সোহাগসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, ২৮শে আগষ্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহব্যপি প্রচার প্রচারনাসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম সরোয়ার।
You must be logged in to post a comment.