ঝিনাইদহের কালিগঞ্জের পৌরসভার ঢাকালে পাড়ায় তিনতলার ছাদ থেকে পড়ে শারমিন আক্তার (৩৫) নামে এক মহিলার মৃত্য হয়েছে ।
শনিবার দুপুর তিনটার দিকে ছাদ থেকে কিছু একটা পড়ার শব্দ শুনে এলাকাবাসী ছুটে গিয়ে আহত অবস্থায় তাকে দেখতে পেয়ে কালিগঞ্জ উপজেলা উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেেল কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে ।
নিহতের স্বামী মাহাবুবুর রহমান পুলিশ সদস্য হিসেবে ঢাকায় কর্মরত আছে । এক মেয়ের মা শারমিন আক্তার বিবাহের পর বাবার বাড়ীতে বসবাস করে আসছে ।
কালিগঞ্জ থানার ওসি মতলেবুর রহমান বলেন , আমি কোন অভিযোগ পায়নি তবে লোকমুখে শুনেছি পৌসভার ঢাকালে পাড়ায় তিনতলার ছাদ থেকে ময়লা ফেলতে গিয়ে কার্নিশের ইটের গাথুনি ভেঙে নিচে পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি ।
You must be logged in to post a comment.