এইচ আর হাসু ।।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১নং সুন্দরপুর- দূর্গাপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ- সম্পাদক মো: চঞ্চল হোসেনের পিতা আশাদুল ইসলাম বুধবার (২৬ সেপ্টেম্বর) ভোরে ৩টার অসুস্থতাজনিত কারনে ইন্তেকাল করেছেন। ‘ইন্নানিল্লাহী ওয়া ইন্নানিল্লাহীর রাজীউন”।মরহুম আশাদুল ইসলাম সুন্দরপুর গ্রামের মহাতাব মন্ডলের পুত্র ।
তাঁর মৃত্যুতে ঝিনাইদহ- ৪ আসনের সাবেক সংসদ সদস্য , কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব এম, শহীদুজ্জামান বেল্টু ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের যুগ্মসাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম ফিরোজ এবং ইউপি চেয়াম্যান ইলিয়াস রহমান মিঠূ মরহুমের আত্নার মাগফেরাত কামনা করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ঞ্জাপন করছেন ।
মরহুমের জানাযার নামাজ আজ বেলা ১১টার সময় নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত জানাযার নামাজে কালীগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান , চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠুসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মি উপস্থিত ছিলেন ।