কালীগঞ্জে ছাত্রদলের কেন্দ্রিয় যুগ্ন সাধারন সম্পাদক নাজিম মাহমুদসহ আহত- ৯

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮, ৫:৩০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার।।  

ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক বিএম নাজিম মাহমুদ দুবৃত্তদের হামলায় আহত হয়েছেন।

এ সময় ছাত্রদল ও যুবদলের আরো ৮/৯ জন নেতা-কর্মি আহত হয়েছে বলে জানিয়েছেন নাজিম মাহমুদ।

”বিএম নাজিম মাহমুদ বলেন, গত রবিবার বেলা ৪ টার সময় তার নিজ এলাকা উপজেলার রঘুনাথপুর রোস্তুম আলী মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে বিএনপির ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মিদের নিয়ে আলোচনা করছিল।

এসময় এলাকার ২০/২৫ জনের একদল আওয়ামীলীগের চিহ্নিত নেতা-কর্মিরা আমাদের উপর লাঠি সোটা নিয়ে আর্তকিত হামলা চালায়। হামলায় আমার বাম হাতে তারা আঘাত করে এ সময় স্থানীয়রা আমাদের উদ্ধার করে আমাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে এবং আমার সাথে থাকা আহত অন্যান্য নেতা-কর্মিদের যশোরসহ বিভিন্ন জায়গায় নিয়ে যায়।”

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ