কালীগঞ্জে ঘরের উপরে ঝুলে থাকা বাঁশ কাটায় কুপিয়ে হত্যা

এম এ কবীর, ঝিনাইদহ
সোমবার, ২৫ অক্টোবর, ২০২১, ১১:৩১ পূর্বাহ্ন

ঝিনাইদহের কালীগঞ্জে ঘরের উপর ন্যূয়ে পড়া ঝাড়ের বাঁশ কাটায় আল ইসলাম (৩৫) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে তার প্রতিবেশি সোহেল হোসেন।

আল ইসলাম খুলনার একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেলে মৃত্যুবরণ করেন। আল ইসলাম কালীগঞ্জের বারোবাজার ইউনিয়নের বাদুড়গাছা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় শুক্রবার একটি মামলা হলেও এখনো কেউ  গ্রেফতার হয়নি।

কালীগঞ্জের সুবর্নসরা পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা এসআই মতিয়ার রহমান জানান, আল ইসলামের বাড়ির উপর প্রতিবেশি সোহেল হোসেনের ঝাড়ের বাঁশ ন্যূয়ে ঘরের ক্ষতি করছিল। বাঁশগুলো কেটে নিতে দীর্ঘদিন ধরে বলা হলেও কাটা হচ্ছিল না। গত ১৮ অক্টোবর আল ইসলাম নিজেই ঘরের উপর ঝুলে থাকা তিনটি বাঁশ কেটে দেন। এঘটনায় ক্ষিপ্ত হয়ে সোহেল হোসেন ও তার পরিবারের লোকজন ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠিসোটা নিয়ে আল ইসলামের বাড়িতে হামলা চালায়।

এ সময় সাজ্জাদ হোসেনের ছেলে সোহেল, হবিবর শেখের ছেলে মস্ত ও তার স্ত্রী শান্তা, হবিবর শেখের স্ত্রী আনু খাতুন ও মেয়ে শিলিফা খাতুন জোটবদ্ধ হয়ে হামলা চালায়। স্বামীকে ঠেকাতে গিয়ে তার স্ত্রী নাজনীন নাহার শিলার শ্লিলতাহানী ঘটনায়। আহত আল ইসলামের স্ত্রী শিলা জানান, প্রথমে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য যশোর আড়াই‘শ বেডে ভর্তি করা হয়। তার আরো  অবস্থা সংকটাপন্ন হলে তাকে খুলনার মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়।

সেখানে তিনি রোববার বিকেলে মারা যান। বিষয়টি নিয়ে কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া জানান, এ ঘটনায় গত শুক্রবার থানায় একটি মামলা হয়েছে, মামলা নং ১৪।

আসামীরা পলাতক থাকায় মোবাইল ট্রাকিং করে তাদের  গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। তিনি জানান এই মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত করা হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ