কালীগঞ্জে গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার 

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮, ১০:৩৫ অপরাহ্ন

মনিরুল ইসলাম, কালীগঞ্জ, ঝিনাইদহ ।।
ঝিনাইদহের কালীগঞ্জ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ । সোমবার দিবাগত রাতে থানার এস.আই সুজাত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে কালীগঞ্জ (মোচিক)  সুগারমিল সংলগ্ন বাবরা রোড  থেকে গ্রেফতার করা হয় ।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদকের বিরুদ্ধে থানা পুলিশ অভিযানে নেমেছে। অভিযানের অংশ হিসেবে ৫০ গ্রাম গাঁজাসহ গোমরাইল গ্রামের ইছাহক মীরের ছেলে শাহজাহান মীর ও একই গ্রামের মৃত সৈয়দ আলীর মন্ডলের ছেলে হাসেম আলী মন্ডলকে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠিয়েছে।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ