মনিরুল ইসলাম, কালীগঞ্জ (ঝিনাইদহ) ।।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পল্লীতে কৃষকের জমির পুইশাক, বেগুন ও কলা গাছ কেটে দিয়েছে দৃর্বৃর্ত্তরা। ক্ষতিগ্রস্ত কৃষক উপজেলার পারশ্রীরামপুর গ্রামের আশানুর রহমান। বুধবার দিবাগত রাতে তার ৫ শতক জমির এই সবজি কেটে দেয়। ক্ষতির পরিমাণ ৫০ হাজার টাকা বলে দাবি করেছে এই কৃষক। পারশ্রীরামপুর গ্রামের কৃষক আশানুর রহমান জানান, নিজের বাড়ির পাশে ১৭ শত জমির মধ্যে ৫ শত জমিতে পুইশাক, বেগন, মরিচ, কলা ও ওল গাছ লাগিয়েছিলেন। কিন্তু রাতের আধারে কে বা করা তার জমির সব সবজি কাজ কেটে দিয়েছে। তিনি অভিযোগ করেন, তিন বছর আগে এই জমিটি জনৈক আলীম এর কাছ থেকে ক্রয় করেন। এরপর থেকে প্রতিবেশীর সাথে তার জমি নিয়ে বিরোধ চলছে। ধারণা করছে তারাই শত্রুতা করে এই কাজ করতে পারে।
কৃষক আশানুরের ছেলে ফয়সাল জানান. তারা গত ৩ বছর ধরে এই জমিতে বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করে বাজারে বিক্রি করছে। ৫ শত জমি থেকে কয়েক হাজার টাকা পুইশাক ও বেগুন বিক্রি করেছে। রাতে তাদের সকল পুইশাক, বেগুন, কলা ও মরিচ গাছ গেটে দিয়েছে। তারা বিষয়টি স্থানীয় মেম্বার ও থানাকে জানাবেন বলেও জানান। তবে, কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী জানিয়েছেন তার কাছে এ ধরনের কোন অভিযোগ কেউ দেয়নি।
You must be logged in to post a comment.