কালীগঞ্জে করোনা ভইরাসের সচেতনতায় বিভিন্ন কর্মসূচি পালিত

এম, শাহজাহান আলী সাজু॥
বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১, ৮:২৭ অপরাহ্ন

 

ঝিনাইদহের কালীগঞ্জে করোনা ভইরাসের সচেতনতামূলক মাইকিং,লিপলেট ও মাস্ক বিতরন কর্মসূচি পালিত হয়েছে। কালীগঞ্জ পৌরসভার
মেয়র মোঃ আশরাফুল আলম আশরাফ প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন।

“যুবরাই লড়বে, সবুজ পৃথিবী গড়বে” প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে পরিবেশবাদী যুবসংগঠন “গ্রীন ভয়েস” এর উদ্যোগে দেশব্যাপি মাইকিং, লিপলেট ও মাস্ক বিতরন কার্যক্রম চলছে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে “গ্রীন ভয়েস” এর কেন্দ্রীয় সমন্বয়ক আলমগীর কবির ও খুলনা বিভাগীয় সমন্বয়ক আরিফুর রহমানের
সার্বিক তত্ত্বাবধানে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের প্রাণকেন্দ্রের বিভিন্ন পয়েন্টে এ কর্মসূচির বাস্তবায়ন করা হয়।

এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম,
শাহজাহান আলী সাজু, সাধারন সম্পাদক এনামুল হক সিদ্দিক, সাংবাদিক হুসাইন কবির সুজন। “গ্রীন ভয়েস” এর নিজস্ব লগো সস্বলিত সাজে ঝিনাইদহ জেলা সমন্বয়ক জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে সদস্য সাব্বির আহম্মেদ, শিশির আহম্মেদ, মিটুল
হোসেন, ইয়ান হাসান, আকাশ হোসেনসহ একটি বিশেষ টিম এ কর্মসূচি বাস্তবায়নে অগ্রনী ভূমিকা পালন করেন

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ