কালীগঞ্জে এল পি গ্যাসের গাড়ি চাপায় এক মহিলা নিহত

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২, ৮:১০ অপরাহ্ন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজারে এল পি গ্যাসের গাড়ির চাপায় হেমেলা বেগম (৩৮) নামের এক মহিলা নিহত হয়েছে।

রবিবার বিকাল সাড়ে ৪ টার সময় যশোর- ঝিনাইদহ মহাসড়কের কালীগঞ্জ উপজেলার বারবাজার পুরাতন হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনাটি ঘটে।সে উপজেলার পিরোজপুর গ্রামের রড মিস্ত্রি জালাল হোসেনের স্ত্রী।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ্ উদ্দিন দুর্ঘটনাটি সত্যতা নিশ্চিত করেন।নিহতর স্বামী জানান, যশোর সাতমাইল নওদাগা গ্রামে মেয়ের বাড়ি থেকে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে ফিরছিলাম। বারবাজার বাসস্ট্যান্ড পার হয়ে পুরাতন হাইওয়ে থানার সামনে আলমসাদু বোঝায় খড়ির গাড়িতে বেঁধে ছিটকে পড়ে এল পি গ্যাসের গাড়ির নিচে চাপা পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ