এইস আর হাসু ।।
ঝিনাইদহ- ৪ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আজিম আনারের পক্ষে প্রায় সহস্রাধিক মোটর সাইকেল নিয়ে শোভাযাত্রা করা হয়েছে ।১৬ সেপ্টেম্বর সন্ধায় পৌর প্যানেল মেয়র মোঃ আশরাফুল ইসলাম আশরাফ এর নেত্তৃত্বে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয় । শোভাযাত্রায় আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনিচুর রহমান মিঠু মালিতা ,যুবলীগ নেতা শিবলী নোমানীসহ স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতা কর্মিবৃন্দ ।
এই শোভাযাত্রার অংশ হিসাবে ১৭ নং নলডাঙ্গা ইউনিয়ন থেকে সদর উপজেলা প্রচারলীগের সভাপতি( এম পি মহোদয়ের ইউনিয়ন প্রতিনিধি) মোঃ আশরাফুল ইসলাম প্রায় একশত মোটর সাইকেল নিয়ে যোগদান করেন ।