কালীগঞ্জে ইমাম পরিষদকে পিপিই দিলেন সাইফুল ইসলাম ফিরোজ

এইচ আর হাসু
শুক্রবার, ১৬ জুলাই, ২০২১, ১২:৫৭ অপরাহ্ন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ইমাম পরিষদের সদস্যদের সুরক্ষার জন্য নিজ উদ্যোগে পিপিই দিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।

বৃহস্পতিবার বিকেলে শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয়ে ইমাম পরিষদের হাতে পিপিই তুলে দেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ¦ মাহাবুবার রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তবিবুর রহমান মিনি, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তোতা, যুগ্ম আহবায়ক জবেদ আলী, মৎস্যজীবি দলের আহবায়ক মনিরুল ইসলাম, বিএনপি নেতা কামাল হোসেন, রবজেল হোসেন প্রমুখ।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ জানান, উপজেলায় মহামারি করোনায় আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করছেন তাদের দাফন-কাফনের কাজে নিয়োজিত থাকছেন ইমাম পরিষদের সদস্যরা। তাদের সুরক্ষার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় পিপিই প্রদান করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ