মনিরুল ইসলাম , কালীগঞ্জ; ঝিনাইদহ।।
ঝিনাইদহের কালীগঞ্জে নিরাপদ খাদ্য উৎপাদন ওবাজারজাত করণে খাদ্য নিরাপদতার সুনিদিষ্ট নিয়মাবলি বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠত হয়েছে। বুধবার বিকালে উপজেলার সানবান্দা গ্রামে বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহযোগিতায় কৃষক মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার (সম্প্রসারণ) হুমায়ন কবির। কৃষক হারুন অর রশিদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আনোয়ারুল ইসলাম টিটো ও রাহানুজ্জামান প্রমুখ। এছাড়াও মঙ্গলবার উপজেলার ঈশ্বরবা গ্রামে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে কৃষক জয়নাল আবেদিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল নোমান । উল্লেখ্য বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন জাতি সংঘের খাদ্য ্ও কৃষি সংস্থার সহযোগিতায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় নিরাপদ খাদ্য উৎপাদনের কৃষকদের সার্বিক সহযোগিতা করে যাচ্ছে। তারা উপজেলায় ১২টি কৃষক মাঠ দিবস পালন করবে
You must be logged in to post a comment.