কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে সাংসদ বি.এম সংগ্রাম

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১৫ মে, ২০১৯, ৯:২৫ অপরাহ্ন

প্রদীপ কুমার দেবনাথ।।

কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরির্দশন করেছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এলাকা নাসিরনগর সদর, ভলাকুট, চাতলপাড়, গোয়ালনগর, বুড়িশ্বর, ফান্দাউকসহ বিভিন্ন এলাকা মঙ্গলবার সন্ধ্যায় ও আজ বুধবার দুপুরে পরিদর্শন করেন এমপি।

উল্লেখ্য যে, গত সোমবার বিকাল ও রাতে আকস্মিক ঝড়ে বিভিন্ন এলাকায় প্রায় ৫০০ বাড়ীঘর, ৩৫ টি বৈদ্যুতিক খুঁটি, বহু গাছপালা, জমির ফসল সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরিদর্শনকালে মাননীয়সাংসদ ক্ষতিগ্রস্তদের দুর্দশার কথা শুনেন। এসময় ক্ষতিগ্রস্তরা তাদের দুর্দশার কথা তুলে ধরে সহায়তা কামনা করেন। এ প্রসঙ্গে  বিএম ফরহাদ হোসেন সংগ্রাম  এমপি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করার নির্দেশ দেন এবং  তালিকা প্রস্তুত পূর্বক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন।

এসময় মাননীয় সাংসদের সাথে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও নব-নিবার্চিত উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ, উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবির, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগ নেতা লতিফ হোসেন, সৈয়দ লিযাকত আব্বাস টিপু, অরুণ জ্যোতি ভট্রাচার্য , ছাত্রলীগ নেতা শরীফুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, আওয়ামীলীগের উপজেলা ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ