ফরিদপুর প্রতিনিধি।।
ফরিদপুরের সালথা কলেজে অধ্যক্ষের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ছবি না থাকায় কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মণের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করা হয়েছে।
সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল বাদী হয়ে বৃহস্পতিবার (৫ জুলাই) ফরিদপুর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করেন। এদিকে অধ্যক্ষের অপসারণের দাবীতে বিকাল ৫টায় সালথা থানার সামনে এক মানববন্ধন করেছেন উপজেলা ছাত্রলীগ।
উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েলের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে সালথা কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মণের অপসারণের দাবী জানিয়ে বক্তব্যে রাখেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দেবাশীষ মজুমদার নয়ন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক অনুপম ভূইয়া, জেলা ছাত্রলীগের সদস্য গোপাল রায়, আটঘর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রায় মোহন রায়, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, বল্লভদি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কাজী শাওন ও উপজেলা ছাত্রলীগ, ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ১৫ ইং সালের ৭ই জুন সালথা কলেজের অধ্যক্ষ হিসাবে যোগদান করেন কৃষ্ণ চন্দ্র বর্মণ। যোগদানের পর বিভিন্ন সময়ে হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কূটক্তি করে আসছে। বর্তমান সরকার সম্পর্কে ঘৃণা ও বিদ্বেষমূলক কথা বলিয়া অধ্যক্ষের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ছবি নামিয়ে আলমারিতে রাখে। এজন্য অধ্যক্ষের বিরুদ্ধে ফরিদপুর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করা হয়েছে। যাহার মামলা নং- সালথা সি.আর ৯২/২০১৮।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি কার্যালয়ে টানানোর বিষয়ে অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মণ সাংবাদিকদের বলেন, অফিস পরিবর্তন করার কারণে ছবি টানানো বিলম্ব হয়েছিলো। অফিসের কাজ সম্পর্ণ করে ছবি টানানো হয়েছে।
You must be logged in to post a comment.