কারোনার প্রভাবে মোংলায় গণপরিবহনে ভোগান্তি, দিশেহারা যাত্রীরা

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২১ মার্চ, ২০২০, ৬:১৭ অপরাহ্ন

মোঃ ইসমাইল হোসেন, মোংলা।। 

বাগেরহাটের মোংলায় গণপরিবহনে ভোগান্তির কারণে দিশেহারা মোংলাবাসী। খুলনা ও বাগেরহাট রুটে সিটিং সার্ভিসের নামে চলছে লোকাল বাস। ৫০ কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগে প্রায় তিন ঘন্টা। পরিবহন মালিকদের বিরুদ্ধেব্যবস্থা গ্রহণ না করায় অভিযোগ করেছেন ভুক্তভোগিরা।

দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলার সাথে সারাদেশে যোগাযোগের একমাত্র মাধ্যম সড়কপথ। অথচ এই রুটে নেই কোন ভাল গণপরিবহন। মোংলা থেকে খুলনা ও বাগেরহাট রুটে চলাচল করছে ফিটনেস বিহীন গাড়ি। এসব গাড়ি দিয়েই চলছে এক্সপ্রেস সার্ভিস।

যাত্রী পরিবহনে কোন নিয়ম নীতি মানা হয়না বলে অভিযোগ যাত্রীদের। বারবার যাত্রী উঠানো, বেশি লোক উঠানো, ষ্টাফদের দুর্ব্যবহার নিত্য নৈমিত্তিক বিষয় বলেও জানান তারা। সড়কে তিন চাকার যানবাহন চলাচল করায় গন্তব্যে পৌছাতে বেশি সময় লাগছে বলে জানিয়েছেন পরিবহন শ্রমিকরা। বাগেরহাট আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী বলেন, সমস্যা সমাধানে মালিক সমিতির পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ হয়েছে।

এদিকে মোংলা বন্দরের পণ্য বোঝাই ট্রাক চলাচল করায় রাস্তা প্রশস্ত করারও দাবি জানান যাত্রীরা। সেই সাথে মোংলা খেয়া ঘাটের ভিন্ন চিত্র, প্রশাসনের পক্ষ থেকে লোক সমাগাম পারাপারে কমনোর কথা বললেও তোয়াক্কা না করে ট্রলার মালিকেরা অধীক যাত্রী নিয়ে পারাপার করছে অনাআসে। ফলে কারোনা ভাইরাসের মত মহামারি রোগ ছড়াতে পারে বলে মনে করছে সচেতন মহল।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ