কারিগরি ও মাদরাসা বিভাগের নতুন সচিব ড. কবিরুল ইসলাম

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ১০:২৮ অপরাহ্ন

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের নতুন সচিবের দায়িত্ব পেয়েছেন ড. খ ম কবিরুল ইসলাম। বর্তমানে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব  পদে রয়েছেন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ শাখা-১ এর উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

ড. খ. ম. কবিরুল ইসলাম একজন সৎ, দক্ষ ও কর্তব্যপরায়ণ কর্মকর্তা হিসেবে সুপরিচিত। তিনি ১১তম বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্য।

বিসিএস প্রশাসন ক্যাডারের দীর্ঘ বঞ্চিতদের মধ্য থেকে আরও একজন পদোন্নতি পেয়েছেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. খ. ম. কবিরুল ইসলামকে পদোন্নতি দিয়ে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব করা হয়েছে।

উল্লেখ্য, ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতির উদ্যোগ নেওয়া হয়। ১০ম, ১১তম থেকে ২০তম বিসিএস পর্যন্ত বঞ্চিতদের সংখ্যা কয়েকশ। বর্তমান সরকার তাদের ভেতর সিনিয়র সহকারী সচিব থেকে অতিরিক্ত সচিব পর্যন্ত পদোন্নতি দিলেও সচিব পদে পদায়ন করা হয়নি। সরকারের একটি মহল নানা অজুহাতে দক্ষতা থাকা সত্বেও বঞ্চিত কর্মকর্তাদের মধ্য থেকে সচিব পদে পদায়নে বিরোধিতা করেন। ফলে তাদের সচিব পদে পদোন্নতি আটকে যায়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ