কারাবন্দি নেতা কর্মীদের বাড়িতে ঝিনাইদহ  জেলা বিএনপির নেতৃবৃন্দ 

সিনিয়র স্টাফ রিপোর্টার ।। 
বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩, ৬:৪৬ অপরাহ্ন

 

ঝিনাইদহ সদর উপজেলার কারাবন্দী নেতা কর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ খবর, বিভিন্ন প্রকার সহযোগিতা ও সহমর্মিতা জানান ঝিনাইদহ জেলা বিএনপি’র নেতৃবৃন্দ। এরই ধারাবাহিকতায় ৫ জানুয়ারী বৃহস্পতিবার ১৭ নং নলডাঙ্গা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কারাবন্দী মোঃ গোলাম রসুল, যুবনেতা আবু হানিফ মেম্বর,যুবনেতা  আরিফুল ইসলাম আরিফের বাড়িতে খোজ খবর ও সহমর্মিতা জানানো হয়।
ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি জননেতা এ্যাড এম এ মজিদ এর নেতৃত্বে সফর সঙ্গী ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি  ও জেলা বিএনপির সহসভাপতি এ্যাড মুন্সি কামাল আজাদ পান্নু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, সিনিয়র সহসভাপতি মোঃ জাহিদুল ইসলাম জোয়ার্দার,জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ ইকবাল মাখন,
জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পি, উপজেলা যুবদলের সদস্য সচিব জুলফিকার আলী ভুট্টো, নলডাঙ্গা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ হাসানুর রহমান হাসু, মহারাজপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি শাহাজাহান আলী, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সিরাজুল ইসলাম,  আশরাফুল ইসলাম, সেলিম উদ্দিন, মনিরুল ইসলাম, মোনায়েম খান,মোহাম্মদ আলী জিন্নাহসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ ।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ