কামারুলের ট্রাকের ধাক্কায় তলিয়ে গেল ইনুর ধারের নৌকা

স্টাফ রিপোর্টার
সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪, ৯:০৯ পূর্বাহ্ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর ও ভেড়ামারা) আসনে কামারুলের ট্রাকের ধাক্কায় তলিয়ে গেল ইনুর ধারের নৌকা।

এ আসনে ১ লাখ ১৫ হাজার ৭৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের কামারুল আরেফিন।

নৌকা প্রতীক নিয়ে ৯২ হাজার ৪৪৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন এই আসনের তিনবারের সংসদ সদস্য ও জাসদের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

মোঃ কামারুল আরেফিন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান। তিনি এ আসন থেকে নৌকার মনোয়ন চাইলেও জোটের শরীক জাসদের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে নৌকার প্রার্থী হিসেবে মনোয়ন দেয় আওয়ামীলীগ। 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ