কাতারে কোম্পানির বিরুদ্ধে অভিযোগ করবেন যেভাবে

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০, ৭:৪৯ অপরাহ্ন

আশরাফুল আলম।।

কাতারে এই চলমান দুর্যোগেও যদি আপনি আপনার কোম্পানির কোনো অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে কাতার সরকারের কাছে অভিযোগ জানাতে চান, তবে সেজন্য আপনি মোবাইলের কল বা মেসেজ পাঠিয়ে তা জানাতে পারেন।

মেসেজ লিখতে গিয়ে প্রথমে ৫ লিখে এরপর স্পেস দিয়ে আপনার আইডি নাম্বার লিখে ৯২৭২৭ নম্বরে পাঠিয়ে দিন। এরপর মন্ত্রণালয় থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে। আরবি ও ইংরেজি ছাড়া অন্যান ভাষায়ও আপনি এই অভিযোগ জানাতে পারবেন।

আপনি চাইলে সরাসরি ৯২৭২৭ নম্বরে কলও করতে পারেন। কাতার শ্রম মন্ত্রণালয় আপনার অভিযোগ শুনে সেই অনুসারে ব্যবস্থা নেবে। ২৪ ঘন্টা এই সেবা খোলা রয়েছে। ফলে আপনি যে কোনো সময় উপরের নাম্বারে কল করে বা মেসেজ করে অভিযোগ জানাতে পারেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ